Klemen Pisk

poet, writer, translator and musician

Poem in Bengali

তপস্বী এবং নেকড়ে

তপস্বী বালুরাশিতে রেখা এঁকে বলল : ‍‌ ‍‍
"এই রেখা তুমি অতিক্রম করবে না।"
অতপর বৃত্ত আঁকতে আঁকতে বলে:
"অবশ্যই অবস্থান করবে বৃত্তের গন্ডিতে ।
এটিকে অতিক্রম করতে পারো বটে, কিন্তু রেখার উপর দিয়ে নয়।"
অতপর প্রচন্ড ঝঞ্ঝা এলো, এবং রেখা হলো বিলীন।
নেকড়েটি ছিল বৃত্তের মাঝে।
শৈত্য এবং বর্ষণ তাকে নিশেষিত করেছে, কিন্তু সে অনড়,
রেখার অস্তিত্ব আছে কি-না, তা তার অজানা,
যদিও বালুরাশিতে রেখা আর চিহ্নিত নেই।

Translated into Bengali by M. Hamidul Islam